ইউপি নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৯২ লাখ ভোটার
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এসব তথ্য জানায়।


