নেত্রকোনায় হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, তিন যানবাহনকে জরিমানা
নেত্রকোনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি বাস ও একটি ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।



