শরীয়তপুরে ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে সাত দিনের মাথায় ধস
শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।



