যুবরাজের বাবাকে দেখে নেওয়ার হুমকি পৃথ্বীর
ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিংয়ের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ব্যাটার পৃথ্বী শ। নিজের ব্যক্তিগত জীবন ও অতীত নিয়ে মন্তব্য করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



