আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা
ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।



