পাংশায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী গ্রেফতার
রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


