বার্সাকে খোঁচা দিয়ে ভিএআরের পরিসংখ্যান প্রকাশ রিয়াল মাদ্রিদের
স্প্যানিশ ফুটবলে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার নিজেদের বার্ষিক সাধারণ সভায় সামনে এনেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ক্লাবের সভায় লা লিগায় ভিএআর চালুর পর বাতিল হওয়া গোলের একটি পরিসংখ্যানচিত্র প্রকাশ করেছে তারা।



