জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
"মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী জাতির অহংকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
