রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
রাত ১২টার পর সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।


