রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকেরা এই ফলাফলকে আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ করতে যাওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের প্রতি গ্রামীণ ভোটারদের অসন্তোষের ইঙ্গিত হিসেবে দেখছেন।


