আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।


