বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ
রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে একদল লোক প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন টেলিভিশনটির কর্মীরা।


