মাঝসাগরে বিদ্রোহ করে মৃত্যুর মুখ থেকে ফিরল ২৮ জন
গভীর সমুদ্রে একটি ট্রলারে বন্দী ২৮ জন। কারও চোখেমুখে আতঙ্ক, কেউ নির্যাতনে ক্লান্ত, কেউ আবার পরিবারের কাছে মুক্তিপণের টাকা চেয়ে পাঠানো ফোনকলের অপেক্ষায়। মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের তুলে আনা হয়েছিল সাগরে।

