চারদিকে অরণ্য, মাঝখানে এক টুকরো রোমাঞ্চ
চারদিকে যত দূর চোখ যায়, সবুজের বিস্তীর্ণ আয়োজন। কোথাও উঁচু-নিচু গাছের সারি, কোথাও ঘন ঝোপঝাড়, আবার কোথাও গাছের ফাঁক গলে উঁকি দিচ্ছে রোদের আলো। প্রকৃতির এই নীরব রাজ্যের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল ছাদের একটি ওয়াচ-টাওয়ার।


