ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. মরম আলী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল ঈশ্বরগঞ্জ থানাধীন চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালায়।

