নীলফামারীতে ড্রাগনের সাথে আনারস চাষে কৃষিতে নতুন সম্ভাবনা
সারিবদ্ধ গাছজুড়ে ঝুলছে লাল ও গোলাপি রঙের টসটসে ড্রাগন ফল। নিচে আনারসের সবুজ সমারোহ, আর ওপরে বিদেশি ফল ড্রাগনের হাসি। একই জমিতে দুটি ভিন্ন ফসলের এমন দৃষ্টিনন্দন ও লাভজনক সমন্বয় ঘটিয়ে এলাকায় সাড়া ফেলেছেন নীলফামারীর ডিমলা উপজেলার উদ্যোক্তা শরিফুল ইসলাম ডলার।


