জামাই আদরে ৩০০ বছরের মাছের মেলা, এক দিনেই বিক্রি ৫ কোটি টাকার মাছ!
কেউ কিনছেন ২০ কেজির কাতলা, কারও পছন্দ বিশাল বোয়াল। আবার মেলায় এসেছে প্রায় ছয় ফুট লম্বা, ৯২ কেজি ওজনের পাখি মাছ। জামাইকে খুশি করতে শ্বশুরের বড় মাছ কেনার চেষ্টা, অন্যদিকে শ্বশুরবাড়ির সম্মান রাখতে জামাইয়েরও চলে মাছ কেনার প্রতিযোগিতা।


