ভালুকায় পার্কিং করা বাসে দূর্বৃত্তদের আগুন
ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।



