পর্যটন আয়োজনের নামে ঝাউবন উজাড়, আইনি ব্যবস্থা চায় বেলা
কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সংরক্ষিত ঝাউবন কেটে উজাড় করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। কার্নিভালের নামে ঝাউবন নিধন অবিলম্বে বন্ধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।



