বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত সোহেল ও শাহীন নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



