নির্মাণের তিন মাসে বাঁধে ধস, প্রকল্পের মান যাচাইয়ে মন্ত্রণালয়ের তদন্ত দল
বান্দরবানের লামায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পের নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণের তিন মাসে বাঁধ ধস ও জোড়াতালি দেয়ার ঘটনা তদন্তে সরেজমিন পরিদর্শন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি দল।

