রাজউকের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো অবৈধ স্থাপনা
রাজধানীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কয়েকটি ভবনের নিয়মবহির্ভূতভাবে নির্মিত অংশ ভেঙে ফেলার পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।


