বরগুনা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার অভিযোগ, বিকল এক্স-রে মেশিন
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে দায়িত্বরত এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।


