স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট প্রকট। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট পদের ৪৮ শতাংশই এখনো শূন্য রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।


