হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি
ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি বিশাল সুপারট্যাংকার সাগরে ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

