ঘনিয়ে আসছে শীত, স্বাদে-ঘ্রাণে মেতে উঠুন জনপ্রিয় ১০ পিঠায়
শীতের আগমনী বার্তা মানেই বাঙালির ঘরে ঘরে পিঠা তৈরির প্রস্তুতি। পিঠা বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও শীতকালে এর আয়োজন যেন পায় ভিন্ন মাত্রা। নতুন ধান, খেজুরের গুড়, নারকেল আর চালের গুঁড়ার ম ম গন্ধে মুখর হয়ে ওঠে গ্রাম থেকে শহরের প্রতিটি জনপদ।


