শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী
শীতের আগমনী বার্তায় রাজধানী ঢাকা যেন ধুলার চাদরে আবৃত। রাস্তায় নামলেই চোখ জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। ভোগান্তির বড় কারণ রাস্তাঘাটের অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ি। সিটি করপোরেশনের অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে বহু সড়ক।


