নেতানিয়াহু বিদায় নিলেও ইসরায়েলে টিকে থাকতে পারে উগ্র ডানপন্থি নীতি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে। সম্ভাব্য নতুন সরকার গঠন নিয়ে আলোচনার মধ্যে আলোচনায় এসেছেন তাঁর সরকারের দুই কট্টর ডানপন্থি নেতা—অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।



