ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, প্রথম হানাদার মুক্ত উপজেলার স্বীকৃতি দাবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হয়।

