ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।


