যুদ্ধের ধ্বংসস্তূপের পর এবার বৃষ্টির আঘাত, গাজায় প্লাবিত ৭০ হাজার তাঁবু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে বাস্তুচ্যুত হাজারো পরিবার নতুন করে আশ্রয়সংকটে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় অবকাঠামোর ব্যাপক ক্ষতি ও উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।



