ঢাবিতে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় পরপর তিনটি স্থানে পালাক্রমে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।


