সরকারে থাকুক বা বাইরে, বাংলাদেশের সব দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং
বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন। কোনো রাজনৈতিক দল সরকারে আছে, নাকি বিরোধী অবস্থানে রয়েছে, সেটিকে বন্ধুত্বের মাপকাঠি হিসেবে বিবেচনা করে না বেইজিং।


