এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। খবরে ওই নারীর নাম বলা হয়েছে ফারজানা আফরোজ।

