যশোরে দুই হাজার পিস ইয়াবা প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ি আটক
যশোরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন শার্শার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)।




