ফের এলপিজির দাম বাড়াতে বিইআরসির তোড়জোড়
চলতি অক্টোবর মাসের ৪ তারিখে বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করে। সরকারের বেঁধে দেওয়া এই দাম উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে ১২ কেজির সিলিন্ডার ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে।


