জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন
দুই সপ্তাহের আলোচনা শেষে অচলাবস্থা কাটানোর চেষ্টায় রোববার ভোরে ক্লান্ত প্রতিনিধিদের সামনে চুক্তির একটি নতুন খসড়া উপস্থাপন করা হয়েছিল। কিন্তু ওই নথিতে কোথাও 'জীবাশ্ম জ্বালানি' শব্দ দুটি ছিল না।



