‘আমাকে পোড়াবে, পেটের সন্তান পোড়াবে- এটি কি মেনে নেওয়া যায়’
বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষক তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগ করার পর উপজেলা বিএনপি স্থানীয় দুই নেতাকে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করেছে।


