১৯ বছর পর মার্সিসাইড ডার্বিতে আত্মঘাতী গোল, পয়েন্ট হারালো লিভারপুল
মার্সিসাইড ডার্বিতে জয়ের স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হলো লিভারপুলকে। এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে ২৪৯তম ডার্বি শেষ হয়েছে ১-১ সমতায়। জেরেমি ফ্রিম্পংয়ের আত্মঘাতী গোল কেড়ে নিয়েছে লিভারপুলের জয়।

