যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইটের উড্ডয়ন বাতিল
ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় জেদ্দাগামী একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে বেসরকারি উড়োজাহাজ সেবাদাতা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। তবে উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।

