আবার কি হবে বাঘের সেই গর্জন, তাসকিন কি বলছেন
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সবচেয়ে সুখের স্মৃতিগুলোর একটি ২০২২ সালের মার্চ। সেঞ্চুরিয়নে কাগিসো রাবাদার বলে সাকিব আল হাসানের পয়েন্ট দিয়ে বাউন্ডারি আর নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে তামিম ইকবালের ছুটে এসে জড়িয়ে ধরার সেই দৃশ্য—সবই ছিল ২৭তম ওভারে ৯ উইকেটের সহজ জয়ের উচ্ছ্বাস।


