ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল চিরকুট, কাফনের কাপড়
নেত্রকোনায় ছাত্রদল নেতা আমিরুল ইসলামের ব্যক্তিগত অফিসের সামনে দড়িতে ঝুলছিল কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট। দুর্বৃত্তদের ঝুলিয়ে রাখা চিরকুটে লেখা– আগামী ১৬ ডিসেম্বরের পর তাকে হত্যা করা হবে।

