প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজি-গ্রাহকদের ভোগান্তি বেশি কেন
একই অঞ্চলের দেশ, অথচ রান্নার গ্যাসের দামে রয়েছে বড় পার্থক্য। কোথাও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে রেখেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম, কোথাও আবার আমদানি ব্যয় ও বাজারের চাপে চড়া দাম দিতে হচ্ছে গ্রাহকদের।


