ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার
বাংলাদেশের রাজধানী ঢাকায় নৌভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভিডিও প্রকাশ করেছেন জার্মান ভ্রমণবিষয়ক ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর কেন অ্যাব্রড। শুক্রবার তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের একটি নদীতে নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।


