পেরুতে সেনাসদস্য উদ্ধারে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু
পেরুর প্রত্যন্ত অঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতরা সবাই সামরিক বাহিনীর সদস্য। কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আপুরিমাক, এন এবং মানতারো নদীর উপত্যকার কাছে সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

