জুমার পর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ২০ জন আটক
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন।


