বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
টানা তিন সপ্তাহ দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার এবং সউদী আরবের জ্বালানি স্থাপনাগুলোতে অব্যাহত হামলার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

