পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ইসলামের নির্দেশনা
পরিচ্ছন্নতা মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের অন্যতম শর্ত। একটি পরিচ্ছন্ন পরিবেশ যেমন রোগবালাই থেকে সুরক্ষা দেয়, তেমনি মানুষের মন ও জীবনেও স্বস্তি আনে। অথচ আমাদের চারপাশে একটু তাকালেই দেখা যায়, যেখানে-সেখানে ময়লা ফেলা হচ্ছে, রাস্তা ও জলাশয় দূষিত হচ্ছে, যত্রতত্র থুতু ফেলা হচ্ছে।



