‘ট্রাভেল কম্প্যানিয়ন’: ভ্রমণসঙ্গী হওয়াই যাদের পেশা
ভ্রমণ করতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। নতুন দেশ দেখা, অচেনা শহরে ঘুরে বেড়ানো কিংবা ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নেওয়া- ভ্রমণের আনন্দই আলাদা। তবে চীনের একদল তরুণের কাছে ভ্রমণ এখন শুধু শখ নয়, পেশাও।


