শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
শীতের শুরুতেই রাজধানীর বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। গত ১৭ নভেম্বর বায়ুমান সূচকে (একিউআই) ৩৩৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। পরবর্তী দুই দিনও দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী।


